ভেজাল ওষুধ তৈরির দায়ে ফেনীতে একটি ইউনানি ওষুধ তৈরির কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিক মোরশেদ আলমকে এক বছর ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার ফেনী শহরতলির তুলাবাড়িয়া আরামবাগ এলাকায় ইউনানি ওষুধ কারখানা মেসার্স ফ্যান্টাসি ফার্মাসিউটিক্যালসে র্যা ব অভিযান চালায়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও সিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দীন জানান, ওই কারখানায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নেই এমন সব ওষুধও তৈরি করা হচ্ছিল। ওষুধ উৎপাদন হচ্ছিল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। তবে কারখানাটির ইউনানি ওষুধ তৈরি করার সনদ রয়েছে।
র্যা বের অধিনায়ক জানান, অভিযানে ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) সালমা আক্তার ছিলেন না। যে কারণে ওষুধ ভেজাল বা অনুমোদনহীন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। রাতে ড্রাগ সুপার ঢাকা থেকে এলে লাইসেন্স ও ওষুধ পরীক্ষার পর কারখানা সিলগালা ও মালিককে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালত।