কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগার (ইটিপি) চালানোর অপরাধে পরিবেশ অধিদপ্তর গত রোববার একটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তর জানায়, মাওনা বেড়াইদেরচালা এলাকায় এস কিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি কারখানায় দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ ইটিপি চালানো হচ্ছে। এতে কারখানার বিষাক্ত তরল বর্জ্য আশপাশের পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করছে। অধিদপ্তরের সহকারী পরিচালক সাবরিন সুলতানা বলেন, সত্যতা পাওয়ায় ওই কারখানাকে তিন লাখ জরিমানা করা হয়েছে।