কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে ও ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে পাউরুটি ও বিস্কুট তৈরি করার দায়ে একটি বেকারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পাবনার সাঁথিয়া উপজেলায় বৃহস্পতিপুর গ্রামের তৃপ্তি বেকারিতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মককর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এখানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও অন্যান্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাউরুটি, কেক ও বিস্কুট তৈরি করা হচ্ছে। এ ছাড়া ওই কারখানাটির পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের অনুমোদনও ছিল না। ইউএনও শফিকুল ইসলাম কারখানাটিকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।