প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের নারীরা আজ বেরিয়ে এসেছে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধারা অব্যাহত রাখতে দেশের কারখানাগুলোতে নারীদের সমান সুযোগ করে দিতে হবে।
গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন নাভানা গ্রুপের পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে যত বেশি কলকারখানা হবে, দেশের তত উন্নতি হবে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে। এতে সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দেশের বেকারত্ব কমে এলে অনেক সমস্যার সমাধান হবে।