কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর নগরের দক্ষিণ খাইলকুর এলাকার বিসমিল্লাহ ফাইবার নামের প্লাস্টিকের টিন তৈরির একটি কারখানায় গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার লোকজন ও গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানায় আগুন লাগে। আগুনে প্লাস্টিকের টিন তৈরির বিভিন্ন উপকরণ পুড়ে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।