প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সাইনবোর্ড এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে প্রীতি গ্রুপের প্রীতি সোয়েটার লিমিটেড নামের এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার মেশিনপত্র ও তৈরি পোশাক পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, ভোর চারটার দিকে ওই কারখানার অষ্টম তলায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ বেশ কয়েকটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।