কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শুক্রবার দুপুরে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি তুলার কারখানা আগুনে পুড়ে গেছে। দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল হালিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসাদুল হক জানান, এতে তাঁর ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি