কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত মুনতাজিম স্পিনিং মিল নামের একটি তুলার কারখানায় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলে একটি গুদাম থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি তুলার গুদামে আগুন লাগে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন বলেন, খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে সময় লাগবে।