কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় গতকাল শনিবার রাতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাত আটটার দিকে বংশালের হাজী ওসমান গনি রোডের একটি মার্কেটের দোতলায় ওই কারখানায় আগুন লাগে।