কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত শুক্রবার রাতে একটি কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন চারজন শ্রমিক। তাঁরা হলেন নাজমুল হাসান (১৮), ইউনুছ আলী (১৭), মো. আলীম (১৬) ও ইসমাইল হোসেন (২০)। তাঁরা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরবংশাল গ্রামের বাসিন্দা। পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই রাত সাড়ে ১২টায় উপজেলার ছোনকা এলাকায় মজুমদার প্রোডাক্টস (প্রা.) লিমিটেড কারখানায় রাইস ব্র্যান তেল কারখানায় এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।