প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গতকাল সকালে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারের নিয়ামত আলী মার্কেট এলাকায় মুজিবুর রহমানের ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলায় সর্স অ্যাপারেল নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনেন। এতে কোনো হতাহতের খবর জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।