কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত ইয়াং ওয়ান কারখানার গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ঘরে রাখা মালামাল পুড়ে যায়। গতকাল রোববার ভোর পৌনে চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ছয়টি, ইপিজেড থেকে দুটি এবং বন্দর থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, কারখানার পাঁচ তলায় অবস্থিত গুদামঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।