কারখানার গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্রিসেন্ট ফ্যাশন ডিজাইন লিমিটেড নামের এক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে ওই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভায়।
এলাকার অনেকে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্রিসেন্ট ফ্যাশন ডিজাইন কারখানার নিচে থাকা গুদামে রোববার ভোর পৌনে পাঁচটার দিকে আগুন লাগে। আগুন মুহূর্তে পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ইপিজেড থেকে চারটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই গুদামে রাখা কাপড়, সুতা, বোতামসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।