কারখানার দূষণ বারবার ক্ষমা চায়, সংশোধন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলার শ্রীপুরের মাওনায় তাইওয়ানি নাগরিকের মালিকানাধীন হাউ আর ইউ টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেডকে ১০ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ কারখানার তরল বর্জ্য স্থানীয় জমি, খাল ও নদী দূষিত করায় এ শাস্তি দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কারখানাটিতে অভিযান চালিয়ে গত চার বছরে ১০ বার পরিবেশদূষণের ঘটনা ধরা পড়েছে। প্রতিবারই কারখানার মালিককে সতর্ক ও সংশোধনের নির্দেশ দেওয়া হয়। প্রতিবারই মালিক ক্ষমা চান।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল রোববার কারখানাটিকে অর্থদণ্ড দিয়ে অবিলম্বে যন্ত্রপাতির ত্রুটি সংশোধন ও পরিবেশসম্মত উপায়ে কারখানা পরিচালনার নির্দেশ দেন। কারখানা কর্তৃপক্ষ এবারও ত্রুটি সংশোধনের জন্য সময় চেয়ে ক্ষমা চাইলে তা নামঞ্জুর করা হয়। এরপর দূষণের ঘটনা ধরা পড়লে কারখানার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।