কারখানার বর্জ্যে এলাকাবাসী নানা রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের একটি টেক্সটাইল কারখানার দূষিত বর্জ্যে একটি খালের পানি বিষাক্ত হয়ে পড়েছে। এলাকাবাসী সেখান থেকে গবাদিপশুর জন্য কচুরিপানা সংগ্রহ, গরুর গোসল ও সবজি খেতে পানি দিতে গিয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে।ওই কারখানার দূষিত বর্জ্য থেকে রক্ষা পেতে এলাকাবাসীর সমন্বয়ে গঠিত গোড়াই শিল্পাঞ্চল দূষিত বর্জ্য প্রতিরোধ কমিটি গতকাল শনিবার মির্জাপুর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, সাউথ ইস্ট টেক্সটাইল কারখানার বর্জ্য নিষ্কাশনের জন্য গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া থেকে লালবাড়ি মণ্ডলপাড়া খাল পর্যন্ত পাইপ বসানো হয়েছে। যার মাধ্যমে দূষিত বর্জ্য প্রথমে খাল এবং পরে প্রায় তিন কিলোমিটার দূরে বংশাই নদের কোদালিয়া এলাকায় পড়ে। কারখানাটিতে বর্জ্য শোধনাগার (ইটিপি) বসালেও তা অধিকাংশ সময় বন্ধ থাকে। ফলে শোধন ছাড়াই খালে বর্জ্য ফেলায় কোদালকাটা, লালবাড়ি, নয়াপাড়া, সোহাগপাড়া, জয়েরপাড়া, পাইনাচড়, ডুলিপাড়া ও কোদালিয়া গ্রামবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছে।মৎস্য ব্যবসায়ী আলিম সিকদার জানান, লালবাড়ি মণ্ডলপাড়া খালের পানি দিয়ে তাঁরা গবাদিপশুর গোসলসহ পারিবারিক নানা প্রয়োজন মেটাতেন। কিন্তু দূষিত বর্জ্য মেশানো কালো পানির দুর্গন্ধে গ্রামে থাকাই মুশকিল হয়েছে। অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। লালবাড়ি গ্রামের রুস্তম আলীর দুটি গাভি, শহিদুলের একটি বাছুর, জালাল উদ্দিনের পাঁচটি ও আওলাদ হোসেনের চারটি হাঁস মারা গেছে। খালে রোপণ করা ধানে চিটা হচ্ছে। লালবাড়ির গৃহবধূ আছমা বেগম, আমেনা বেগম ও লিমা আক্তার জানান, দূষিত বর্জ্যমিশ্রিত পানি ব্যবহার করতে গিয়ে বছর খানেক আগে আছমার হাতে চুলকানি হয়। পড়ে তা ফোসকায় পরিণত হয়ে কনুই পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওষুধ খেয়ে তা সারলেও এখন তা ঠোঁটে ছড়িয়ে পড়ছে। মরিচগাছে ওই পানি দেওয়ার পর থেকে আমেনার দুই পা ও ডান হাতের আঙুলের নখ পচে নষ্ট হয়েছে। আর লিমার দুই পায়ের তালুর চামড়ায় পচন ধরেছে। প্রতি সপ্তাহে তাঁদের প্রায় তিন হাজার টাকার ওষুধ খেতে হচ্ছে। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা খন্দকার আকতারুজ্জামান বলেন, খাল থেকে দূষিত বর্জ্য বংশাই নদে পড়ছে। এ কারণে খাল ও নদীর মাছ মরে যাচ্ছে। জেলেরা মাছ ধরতে না পেরে পেশা ছেড়ে দিচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র বসাক বলেন, তাঁর নেতৃত্বে গঠিত একটি তদন্ত কমিটির প্রতিবেদনে দূষিত বর্জ্যের কারণে মাছ ও শস্যের ক্ষতিসহ বিষাক্ত পানির ব্যবহারে মানুষের শরীরে চুলকানির প্রবণতা দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। তবে সাউথ ইস্ট টেক্সটাইলের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ) জালাল উদ্দিন বলেন, কারখানাটির বর্জ্য কোনো প্রকার দূষণ করে না। এখানকার বর্জ্য বুয়েট ও পরিবেশ অধিদপ্তরের পরীক্ষিত। তবে পোশাকের রঙের কারণে বর্জ্যের সঙ্গে কিছুটা কেমিক্যাল যেতে পারে, যা ক্ষতিকারক নয়।এদিকে গতকালের সংবাদ সমেঞ্চলনে শিল্পাঞ্চলে দূষিত বর্জ্য প্রতিরোধ কমিটির আহ্বায়ক দীপু হায়দার খান বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে ১৯ এপ্রিল সোহাগপাড়া হাইস্কুল মাঠে ভুক্তভোগী এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ, ২১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঞ্চারকলিপি প্রদান, ২৮ এপ্রিল কারখানার সামনে মানববন্ধন ও ৫ মে কারখানার সামনে প্রতীকী অনশন। এর মধ্যে কারখানার বর্জ্য খালে ফেলা বন্ধ করা না হলে আগামী ১২ মে কারখানা ঘেরাও করাসহ কঠোর আন্দোলন করা হবে।