কারখানার বর্জ্যে মেঘনার পানি দূষণের অভিযোগ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সিকিরগাঁওয়ে অবস্থিত কস্টিক সোডা তৈরির একটি কারখানার তরল বর্জ্যে মেঘনা নদীর পানি দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই দূষণ বন্ধের দাবিতে গতকাল শনিবার সিকিরগাঁও এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় মুক্তিযোদ্ধা আ. মালেক বলেন, সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড নামের ওই কারখানার তরল বর্জ্য মেঘনা নদীতে ছেড়ে দেওয়া হয়। এতে নদীর পানি দূষিত হচ্ছে। দূষিত পানিতে গোসল করে এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছে।স্থানীয় হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মানববন্ধন শেষে বলেন, কারখানার বর্জ্য নদীতে ফেলা রোধ করতে হবে।