কারখানার সুতা চুরির অভিযোগে নিরাপত্তা প্রহরীসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি পোশাক কারখানার সাড়ে পাঁচ হাজার কেজি সুতা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই কারখানার দুই নিরাপত্তা প্রহরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত এ্যাভলুম ডিজাইন নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ওই দিন রাত তিনটার দিকে ডেলিভারি দেওয়ার কথা বলে যোগসাজশের মাধ্যমে কারখানার নিরাপত্তা প্রহরীরা সাড়ে পাঁচ হাজার কেজি নিটিং সুতা চুরি করে নিয়ে যায়।