কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরে রপ্তানিমুখী নেভি হোসিয়ারির সহযোগী প্রতিষ্ঠান এম এস ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আগুন লাগে। এতে কারখানার বিপুল পরিমাণ কাপড় পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। পরে দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।