প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে আগুনে একটি তুলার কারখানা ভস্মীভূত হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কানাইপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ওই কারখানার মালিক আমীর শেখ। ফরিদপুর দমকল বাহিনীর দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ওই কারখানায় নতুন একটি যন্ত্র পরীক্ষামূলকভাবে চালু করার সময় বৈদ্যুতিক সংযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।