কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় চৌধুরী টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার দ্বিতীয় তলায় গতকাল শুক্রবার রাত আটটার দিকে আগুন লাগে। পরে রাত পৌনে নয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এদিকে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে গতকাল বিকেলে মোশাহিদ টেক্সটাইল মিলস লিমিটেড নামের আরেকটি কারখানার গ্যাস লাইনের পাইপে আগুন লাগে। পরে আগুন নেভানো হয়।