কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুরের মুলাইদ এলাকায় হাসিন কায়েবা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান হাসিন নিট কম্পোজিটের বিপুল পরিমাণ সুতা ও তৈরি কাপড় আগুনে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের গাজীপুর ও ভালুকা ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।