কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার জরুন এলাকার একটি পোশাক কারখানায় গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনে কারখানার মেশিন ও বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কারখানার বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জরুন এলাকার ইসলাম গার্মেন্টসে ছুটির পর শনিবার রাত আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারখানার তৃতীয় তলার কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার বিভিন্ন মেশিন ও কাপড় পুড়ে যায়।খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।