কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় একটি কারখানায় আগুন লেগে আনুমানিক দুই লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। ট্রিম লেবেল কোম্পানি নামের প্রতিষ্ঠানটি গার্মেন্টসে উৎপাদিত বিভিন্ন পোশাকের লেবেল প্রিন্টিংয়ের কাজ করত। এর মালিকের নাম মইনুল ইসলাম। বৈদ্যুতিক গোলযোগ থেকে গতকাল সকালে ডিটি রোডের হালিম কোম্পানির ভবনের নিচতলায় আগুন লাগে। এতে নিচতলায় ট্রিম লেবেল কোম্পানি নামে একটি কারখানার যন্ত্রাংশ পুড়ে যায়।