কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে একটি তুলার কারখানায় আগুন লেগে মালামাল পুড়ে গেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের বিসিক শিল্পনগরীতে শাহাদৎ হোসেন শেখের তুলার কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শাহাদৎ হোসেনের দাবি, অগ্নিকাণ্ডে কারখানার যন্ত্রপাতি ও তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সাড়ে ১২টার দিকে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।