প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনা বাজার এলাকায় ওয়াশিং স্পিনিং মিলস লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ওই কারখানা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় কারখানার শ্রমিকেরা ছোটাছুটি করে বের হয়ে যান। মাওনা ফায়ার সার্ভিসের পরিদর্শক জিহাদ হোসেন বলেন, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।