প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড যোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার ছাপাখানায় গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, টঙ্গীর পাগাড় এলাকায় কারখানাটির ভেতরে নিজস্ব ছাপাখানায় ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।