কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামুড়া ঘাট এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার ভজন কুমার সরকার প্রথম অলোকে বলেন, চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক হিসাবে এতে প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহসীন আলম বলেন, এটি গুদামের মতো একটি জায়গা। এক দিকে প্লাস্টিকের জিনিসপত্র তৈরির জন্য দানা তৈরি করা হয়। আরেক পাশে ফোম তৈরির কারখানা রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।