কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালি এলাকায় একটি জুতা তৈরির কারখানায় গত শনিবার রাতে আগুন লাগে। আগুনে ওই কারখানার মেশিন, আসবাব ও জুতা পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হাসিবুর রহমান বলেন, ওই কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।