প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামশহরের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রেজাউল কবির বলেন, মো. ফিরোজ আলী ফখরীর মালিকানাধীন আল-হামিদি টেক্সটাইলের নিচতলার একপাশে খোলা জায়গায় স্তূপ করে রাখা তোয়ালের থানে আগুন লাগে। ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে মালামাল ও কিছু যন্ত্রাংশ পুড়েছে।