কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরের ডায়মন্ড কনফেকশনারির কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার ভোররাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে শহরের দিনাজপুর সড়কে অবস্থিত ডায়মন্ড কনফেকশনারির সেমাই ও লাচ্ছা সেমাই তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তে তা কারখানায় ছড়িয়ে অবকাঠামোসহ তৈরি চকলেট ও লাচ্ছা সেমাই পুড়ে যায়। ওই কনফেকশনারির মালিক ও বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী মালিক সমিতি নীলফামারীর সভাপতি আখতার সিদ্দিকী বলেন, ঈদের আগে এ অগ্নিকাণ্ডে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে।