কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কালুরঘাটের সিঅ্যান্ডবি এলাকায় অগ্নিকাণ্ডে একটি মিষ্টি ও বিস্কুট কারখানার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় ওই কারখানার এক শ্রমিক আহত হন। গত সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার রাত সোয়া ১২টার দিকে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার আসবাবসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।