কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার বগাবাইদ এলাকায় হালিমা এন্টারপ্রাইজ নামের একটি তুলার কারখানায় গতকাল শনিবার অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার তুলা পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বেলা দুইটার দিকে তুলা কারখানাটির একটি মেশিন বিস্ফোরিত হয়। এ সময় কারখানাটিতে থাকা তুলার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানাটির মালিক হালিমা বেগম বলেন, আগুনে কারখানায় থাকা প্রায় ২০ লাখ টাকার তুলা পুড়ে যায়।