কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে একটি শিল্পপ্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নগরের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় অবস্থিত এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের কারখানায় গতকাল মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাইফুল আলমের মালিকানাধীন কারখানায় অতিরিক্ত তাপের (ওভারহিটিং) কারণে সকাল সোয়া নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে কারখানার থার্মাল অয়েল ট্যাঙ্ক পুড়ে যায়।