প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানার কেমিক্যাল সেকশনে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ওই সেকশনের কিছু মালপত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে কারখানার কেমিক্যাল সেকশনে আগুন ধরে যায়। খবর পেয়ে ডেমরা ও কাঞ্চন দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ প্রতিনিধি