কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে গতকাল শনিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জনতা ইঞ্জিনিয়ারিং নামের একটি কৃষি যন্ত্রাংশ তৈরির কারখানায় আগুন লেগে অন্তত ৪০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিক মো. ওয়ালীউল্লাহ জানান, আগুনে সাতটি ওয়েল্ডিং মেশিন, ৪০টি টায়ারসহ পাওয়ার ট্রিলারের বিভিন্ন যন্ত্রাংশ, কমপ্রেসরসহ বিপুল পরিমাণ কৃষি যন্ত্রাংশ পুড়ে গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি