কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার মীরের বাজার এলাকায় গতকাল মঙ্গলবার আলরাজি পলি অ্যান্ড ফোম নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় রাখা মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টায় ওই কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিয়নের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।