কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় সুপার স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মূলত লোহার পাত কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ পরিত্যক্ত বর্জ্য তেলের ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।