কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কাজী মার্কেট এলাকায় গতকাল সকালে ইউরোএশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে তুলা প্রক্রিয়াকরণের বেশ কয়েকটি যন্ত্র পুড়ে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।