কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মোহরা শিল্প এলাকায় আগুনে সিকো ফাইবার লিমিটেড নামের একটি সুতা তৈরির কারখানা পুড়ে গেছে। গত রোববার রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি।