কারখানায় আগুনে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শ্রমিক মারা যান।
বার্ন ইউনিট সূত্র জানায়, মারা যাওয়া নারী শ্রমিকের নাম রকি (২০)। তাঁর বাবার নাম তোরাব খান। বাড়ি বগুড়ায়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, রকি আইসিইউতে ছিলেন। তাঁর শ্বাসনালিসহ শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত মঙ্গলবার আশুলিয়ার কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় আগুন লাগে। আগুনে ২৬ জন নারী ও শিশু শ্রমিক দগ্ধ হয়। তাদের মধ্যে আঁখি (১৪) নামের এক শিশু শ্রমিক মঙ্গলবার রাতে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।