কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল রোববার সকালে একটি কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েছেন। এ ঘটনার পর কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় গতকাল বেলা ১১টার দিকে শ্রমিকেরা পানি পান করেন। পানি পান করার কিছুক্ষণ পর হঠাৎ দুই নারী শ্রমিকের প্রথমে পেটে ব্যথা ও পরে বমি শুরু হয়। তাঁদের দ্রুত মৌচাক সুফিয়া ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
মৌচাক সুফিয়া ক্লিনিকের কর্মরত ডাক্তার জিয়াউর রহমান জানান, কারখানায় সরবরাহকৃত পানির মধ্যে সমস্যা থাকায় শ্রমিকেরা পানি পান করার পর অসুস্থ্ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কারখানার উৎপাদন কর্মকর্তা আমির হোসেন বলেন, কারখানার পানিতে কোনো সমস্যা নেই।