কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানায় বয়লার বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী এই তথ্য জানান।

লিয়াকত আলী বলেন, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরণ থেকে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা চলছে। এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, বিস্ফোরণের ঘটনায় দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন আছেন। তাঁরা আশঙ্কামুক্ত।

আরও পড়ুন...