কারখানায় শ্রমিক জবাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে একটি সুতা তৈরির কারখানায় এক শ্রমিককে জবাই করে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মাসুদ। বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার সেনবাজার গ্রামে। তিনি কালিয়াকৈর উপজেলার লোহাকৈড় (জামতলা) এলাকায় ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন।এ ঘটনায় জড়িত সন্দেহে তিন শ্রমিককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন নান্নু মিয়া, আবদুল হালিম ও সাদ্দাম হোসেন।পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, মৌচাক বাজার এলাকার হানিফ স্পিনিং লিমিটেডের শ্রমিক মাসুদ (১৮) গত বুধবার সকাল ছয়টার দিকে কাজে যোগ দেন। ওই দিন দুপুর দুইটার দিকে তাঁর কাজ শেষ হওয়ার পরও বাড়ি ফেরেননি। পরে বাড়ির লোকজন কারখানায় গিয়ে কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। কর্তৃপক্ষ খোঁজাখুঁজির পর রাত আটটার দিকে কারখানার আন্ডারগ্রাউন্ডে মাসুদের গলাকাটা লাশ দেখতে পায়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মমিনুল হক গতকাল প্রথম আলোকে জানান, এ ঘটনা দুঃখজনক। মৌচাক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে।