কারখানায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের সিনোবাংলা কারখানায় গত শুক্রবার গভীর রাতে ডাকাতদের হামলায় তিন শ্রমিক আহত হয়েছেন৷ হামলার পরপরই ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ আহত শ্রমিকদের স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্যবস্থাপক আবুল কালাম বলেন, শ্রমিকদের ধাওয়া খেয়ে ডাকাতেরা পালিয়ে যায়৷ তাঁদের কারখানায় শপিং ব্যাগ তৈরি করা৷ গজারিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ মুন্সিগঞ্জ প্রতিনিধি