কারণ অনুসন্ধান করছে পুলিশ দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেনের আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁর দাফন সম্পন্ন হয়েছে।বড়লেখা থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মনির হোসেনের বাবা-মা ও ভাইসহ আত্মীয়স্বজন বড়লেখা থানায় আসেন। বুধবার রাত দেড়টায় থানা প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশীদসহ স্থানীয় লোকজন অংশ নেন। পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের লোকজন তাঁর লাশ লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়াগাঁও গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার বাদ আসর দাফন সম্পন্ন হয়।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।মনিরের পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা হাকিমের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।মৌলভীবাজারের এসপি হারুন অর রশীদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যেই তা উদ্ঘাটন করা সম্ভব হতে পারে। গত বুধবার দুপুরে বড়লেখা থানা ভবনের পেছনে নিজের মাথায় পিস্তলের গুলি করে আত্মহত্যা করেন মনির হোসেন।