প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার মিরসরাইয়ে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি কোচ লাইনচ্যুত হয়। এতে ট্রেনের এক নারী যাত্রী নিহত ও ১০ জন আহত হন।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুল আলমকে একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। দ্বিতীয় তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ভারপ্রাপ্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে।