কারণ ছাড়া হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারণ ছাড়াই হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি ও মানুষ পুড়িয়ে হত্যার অভিযোগ তুলে এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নীলফামারী শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নেতৃত্বে মিছিলে জেলার বিভিন্ন এলাকার নেতা-কর্মীসহ সাধারণ লোকজন অংশ নেন। পরে স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হয় । জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বিএনপি-জামায়াত বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে শুধু যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে হরতাল-নৈরাজ্য সৃষ্টি করছে। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মমতাজুল হক, অক্ষয় কুমার রায়, আলীমুদ্দিন বসুনিয়া, রমেন্দ্র বর্ধন, কামরুজ্জামান, ওয়াদুদ রহমান প্রমুখ।