চাঁদপুরের হাজীগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জন চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার এসব প্রার্থীকে শোকজ করা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া প্রার্থীরা হলেন বাকিলা ইউনিয়নে মিজানুর রহমান ও মাহফুজুর রহমান পাটওয়ারী, কালচোঁ উত্তর ইউনিয়নে মানিক হোসেন প্রধানিয়া, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আবু নছর মিন্টু পাটওয়ারী ও কলিম উল্যাহ ভূঁইয়া, হাটিলা পূর্ব ইউনিয়নে আবদুল মজিদ প্রধানিয়া, হাটিলা পশ্চিম ইউনিয়নে জাকির হোসেন লিটু ও জসিম উদ্দিন মুন্সী, গন্ধর্বপুর উত্তর ইউনিয়নে আলী আকবর শেখ, গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নে বিল্লাল হোসাইন ও গিয়াস উদ্দিন ওরফে বাচ্চু। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এসব প্রার্থী প্রতীক বরাদ্দের আগে স্থানীয় একটি পত্রিকায় প্রতীকসহ বিজ্ঞাপন প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।