কারণ দর্শানো নোটিশ প্রত্যাহারের দাবি ১১১১ চিকিৎসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এক হাজার ১১১ জন চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন অধ্যাপক, শিক্ষক, বিশেষজ্ঞ, চিকিৎসক ও কর্মকর্তার কারণ দর্শানো নোটিশের নিন্দা জানিয়েছেন। তাঁরা অবিলম্বে ওই আদেশ প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, ‘দেশের চিকিৎসা ও উচ্চশিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা বন্ধ করা না হলে, তা একটি প্রতিহিংসার পরম্পরায় পরিণত হতে পারে। আমরা অবিলম্বে এই প্রক্রিয়া চিরতরে বন্ধের জোর দাবি জানাচ্ছি।’ চিকিৎসকেরা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বর্তমান প্রশাসনকে অবিলম্বে পদচ্যুত করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে যাঁরা সই করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন—এম এ মাজেদ, এ বি ভুঁইয়া, গাজী আ. হক, খুরশিদ জামিল চৌধুরী, মবিন খান, এ এন এম আতাই-রাব্বি। বিজ্ঞপ্তি।