কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের খোকশাবাড়ী ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সব চিকিৎসক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল রোববার ওই নোটিশ দেওয়া হয়। সিভিল সার্জন মো. শামসুদ্দীন জানান, ওই হাসপাতালে দুজন চিকিৎসা কর্মকর্তা, তিনজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, পাঁচজন সেবিকা, একজন সুইপারসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। গতকাল সকালে ওই হাসপাতাল পরিদর্শনে গিয়ে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কাউকে উপস্থিত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি। এ কারণে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।